ছেলের নাম নিয়ে সাইফ-কারিনার কলহ

ছেলের নাম নিয়ে সাইফ-কারিনার কলহ
অনলাইন ডেস্কঃ জন্মের পর থেকে নাম নিয়ে বিতর্কে সাইফিনা পুত্র। তৈমুর আলি খান, এ আবার কী নাম। নবাবি ঘরানায় এমন নাম কেউ কখনও শোনেননি। মোটের উপর সবারই দাবি এমন নাম বদল করুন। সেই বিতর্কে থেকে মুক্তি যে সাইফও চান তা আগে জানা ছিল না। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সাইফ বলেছেন, ছেলের নাম বদল করতে চান তিনি। কিন্তু তাতে রাজি নন কারিনা। কারণ ছেলেকে জনপ্রিয় দেখতে চান তিনি। স্কুলের আর পাঁচটা বাচ্চার থেকে তৈমুর যে আলাদা হবে তা তার নামেই বোঝা যাবে। ওই স্কুলে তৈমুর নামে আর কেউ থাকবে না। কারিনার যুক্তি শোনার পর আর এ নিয়ে বেশি কথা বলেননি সাইফ। তবে জানিয়েছেন, যদি তাঁর মনে হয় এই নাম নিয়ে স্কুলে ছেলের কোনো সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই সেই নাম বদল করবেন তিনি।

Post a Comment

Previous Post Next Post