‘ডুব’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত

‘ডুব’-এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত
অনলাইন ডেস্কঃ ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা! জীবন!’ ডুব সিনেমার ফার্স্টলুক পোস্টার নিয়ে এমনটাই মন্তব্য করলেন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বললেন, ‘ফার্স্টলুক পোস্টার এলো। চলছে বাকি সব প্রস্তুতি। প্রযোজক তুমুল আগ্রহে চালাচ্ছেন কাজকর্ম। যে যত কথাই বলুক, আমরা থামছি না। তবে ছবি মুক্তি সংক্রান্ত সব বিষয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াই করছে। ’ এদিকে ফার্স্টলুক পোস্টার প্রকাশের পরই আলোচনা-সমালোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ছবিটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ পহেলা বৈশাখে ‘ডুব’ মুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করছি। যত জটিলতাই থাক না কেন, আগামী পহেলা বৈশাখই কলকাতা-বাংলাদেশসহ সারা বিশ্বে একযোগে মুক্তি দেওয়া হবে ‘ডুব’। ‘ডুব’ ছবিটি কিংবদন্তি লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে নির্মিত হয়েছে বলে চাউর হয়েছে। চলছে অনেক তর্ক-বিতর্ক। ডুব’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও বলিউডের ইরফান খান। ছবিতে অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা ও কলকাতার পার্ণো মিত্র।

Post a Comment

Previous Post Next Post