কুলাউড়ায় প্রবাসী‌দের উ‌দ্যো‌গে শীতবস্ত্র বিতরণ

কুলাউড়ায় প্রবাসী‌দের উ‌দ্যো‌গে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপ‌জেলায় যুক্তরাজ্যস্থ বরমচালবাসীর উ‌দ্যো‌গে একই ইউনিয়‌নে দুস্থ ও অসহায় মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হ‌য়ে‌ছে।

র‌বিবার (১৯ ফেব্রুয়ারী) দিনব্যা‌পি বরমচাল ইউ‌নিয়‌নের ৯টি পৃথক তিন‌টি স্থা‌নে এই শীতবস্ত্র করা হয় ।

যুক্তরাজ্যস্থ বরমচালবাসীর প্র‌তি‌নি‌ধি হি‌সে‌বে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক ছাত্র‌নেতা ও জা‌তিসং‌ঘের সা‌বেক প্রোগ্রাম ডাই‌রেক্টর মো: হায়াত শ‌হিদ সিপ‌নের উপস্থি‌তি‌তে এবং স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি ও গন্যমান্য ব্য‌ক্তিব‌র্গের সমন্ব‌য়ে মহলাল আব্দুস শ‌হিদ আদর্শ পাঠশালা প্রাঙ্গণ, বরমচাল চাইল্ড কেয়ার একা‌ডেমী প্রাঙ্গণ এবং স্টেশনস্থ কালা‌মিয়া বাজা‌রে এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক ইউ‌পি সদস্য বা‌ছিদুর রহমান আনার, আব্দুল মোক্তা‌দির মোক্তার, সাজ্জাদুর রহমান সাজু, ব্যবসায়ী আবুল হো‌সেন খান বাবলু, ‌হেলাল খান, এজাজ ক‌বির দিপু, সাহান উ‌দ্দিন আহমদ, মো: কালাম, ফ‌য়েজ আহমদ সিপু, মো: কামাল হো‌সেন, শা‌কির আহমদ, বাহার আহমদ, ফা‌জিল আহমদ প্রমুখ ।


সূদুর যুক্তরাজ্যে বসবাসরত বরমচালবাসীর ম‌ধ্যে সা‌র্বিক সহ‌যোগীতায় ছি‌লেন এমএ চৌধুরী সিতাব, ফারুক উদ্দিন সুন্দর , আব্দুল আহাদ, ফুরুক চৌধুরী, মামুনুর রশীদ মামুন, সজিবুর রহমান সজিব, আজাদ আলী শিপু, জয়নাল উদ্দিন , আবদুল জলীল খসরু, আবদুল হামিদ, বেলাল আহমদ, রাজনুল আমীন, আনছারুল ইসলাম, শাহীন উদ্দিন আহমদ, মোঃ তাজুল ইসলাম, হেলিম মিয়া, সেলিম উদ্দিন, সেলিম খান, মোঃ মন্জুরুল আলম খান , শিপন আলী  শাহ, বোরহান উদিদন আহমদ, ফয়ছল আহমদ(উওরভাগ), তায়েফ খান , রুমন উদ্দিন প্রমুখ৷

Post a Comment

Previous Post Next Post