স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ


নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার) সকাল ৭:৩০ ঘটিকায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাযায় অংশগ্রহণ করতে ইরানের উদ্দেশে যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাঁকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।

জানাযায় অংশগ্রহণ শেষে আগামী ০৪ জুলাই স্পীকার দেশে ফিরে আসবেন।

Post a Comment

Previous Post Next Post