স্টাফ রিপোর্তারঃ মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, বিএনপি সরকার মানেই উন্নয়ন। বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই মানুষের জন্য উন্নয়ন করেছে। গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষার উন্নয়ন শুরু করা হয়েছিল। বর্তমানে সেই আদর্শ অনুসরণ করেই প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নে বিএনপি সরকার সবসময় কাজ করেছে।
বুধবার ১৩ মে দুপুরে কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে অবস্থিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজে প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
