বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা


স্টাফ রিপোর্টারঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা প্রশাসন ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও নগদ অর্থ উপহার দিয়েছে।

বৃহস্পতিবার ২৬ মার্চ ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বক্তব্য দেন সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো: মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post