স্টাফ রিপোর্টারঃ জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
বুধবার ২৫ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
মতবিনিময় সভায় এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু দ্রুত সময়ের মধ্যে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ জনবল সংকট নিরসন এবং অন্যান্য সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এছাড়া হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি দালালদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার প্রকৃত অবস্থা নিজ চোঁখে দেখতে ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন; খোঁজ নেন চিকিৎসা ও সেবার মান সম্পর্কে। অনেকের শয্যার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে শোনেছেন তাদের অভিযোগ ও অভিজ্ঞতার কথাগুলো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার সাবরিনা আক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
