কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

 


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় হঠাৎ করে বয়ে যাওয়া তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার ১৮ মার্চ সন্ধ্যায় উপজেলাজুড়ে এ দুর্যোগ আঘাত হানে। তবে কৃষি অফিস জানিয়েছে, বোরো ধানসহ ফসলের তেমন ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সঙ্গে হওয়া তীব্র শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের কয়েকটি গ্রাম। বিশেষ করে ঘাগটিয়া, দানাপুর, মিরবক্সপুর ও রাজাপুর গ্রামে টিনশেড ঘরবাড়ির চালে অসংখ্য ছিদ্র হয়ে গেছে। এতে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

এ ছাড়াও কুলাউড়া পৌর এলাকা, ভূকশিমইল, শরীফপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে এবং বসতবাড়ির ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তদের অনেকেই জানান, শিলার আঘাতে টিনের চাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরের ভেতরে পানি ঢুকে পড়ছে, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Post a Comment

Previous Post Next Post