শাহ আরেফিন টিলায় অভিযানে পাথরসহ ৩৯ ট্রাক্টর জব্দ, আটক ৫


নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এসময় অবৈধ পাথর পরিবহনের অভিযোগে ৩৯ টি ট্রাক্টর ও জব্দ করা হয়। এছাড়া ৫ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ হতে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর, ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় পাথর পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। তারা হলেন- জাহাঙ্গীল গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) ও রুপজান (৬৫)।

পুলিশ জানায়, অভিযানকালে আটকৃতরা সরকারী কাজে বাধা প্রদান করে। তাহাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার নেতত্বে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।

Post a Comment

Previous Post Next Post