নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সঙ্গীতশিল্পী দিলীপ কুমার ঘোষের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ বিষয়ক সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি তথ্য অফিসার পিয়ারা আক্তার রুবি, প্রধান শিক্ষক শামসুননাহার, শিশু একাডেমি অফিসার আবুল বাসার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তি শিক্ষক সুমনা আক্তার।
সমাবেশে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও মহিলা সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।