স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে ক্রিকেট বলে জয়চন্ডী প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্রিকেট পার্ক মিটুপুরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশরাফুর রহমান শাওনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলুর সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মীরশংকর ক্রীড়া চক্রের সভাপতি জায়েদুর রহমান, আজীবন সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নজীব আলী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মুরাদ খান, আফজালুর রব শুভ, ফারদিন ইহসান নিঝুম, বেলাল আহমেদ, রিহান রিপন, হোসাইন মোহাম্মদ আবদুল হাদি, সাহান খান, শোভন আহমেদ প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করছেন ইউএসএ প্রবাসী জেএ ফেমেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আসাব আলী৷ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজমানি ১৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ প্রাইজমানি ১০ হাজার টাকা ও ট্রফি স্পন্সর করেছেন ইউএসএ প্রবাসী জুবেল আহমেদ।
টুর্নামেন্টে আম্পায়ার জার্সি স্পন্সর করেছেন ইউকে প্রবাসী হাবিবুর রহমান। টুর্নামেন্টে মোট ১২টি দল ৪ গ্রুপে অংশগ্রহণ করছে।