লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরন



স্টাফ রিপোর্টারঃ রাউৎগাঁও ইউনিয়নের লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায়  লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম ও গরীব ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাওঃ সৈয়দ মকদ্দছ আলীর সভাপতিত্বে ও সৈয়দ সিকন্দর আলীর পরিচালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের চেয়াম্যান মো আকবর আলী সোহাগ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ও মদিনাবাহী কাফেলার সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য চেরাগ আলী গোলাব, কাজী মাওঃ সৈয়দ লিয়াকত আলী, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ জখসেদ আলী, লংলা সৈয়দ নজিবীয়া খাতুনিয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মনতিয়া আমানী, হাফিজ আব্দুল আজিজ, মাওঃ মোঃ ইমাদ উদ্দীন।

উক্ত মাদ্রাসার গরীব এতিম ছাত্রদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। সভায় নর্বনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।







Post a Comment

Previous Post Next Post