সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে এমপি সুলতান মনসুরের শোক



স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

শোক বার্তায় তিনি বলেনঃ

বরেণ্য সাংবাদিক আমার প্রিয় ব্যক্তি কাছের বন্ধু সিলেট বিভাগের কৃতিসন্তান জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।








Post a Comment

Previous Post Next Post