ছাত্রলীগের সাবেক সম্পাদক জাকিরের উদ্যোগে কম্বল বিতরণ


স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ীতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সেবা মূলক সংগঠন হিউম্যান সার্ভিসের সহযোগিতায় জুড়ী ও বড়লেখা উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গোয়ালবাড়ী বাজারে এই কম্বল বিতরণ করা হয়।

এতে ফয়ছল আহমদের সভাপতিত্বে ও ইকবাল হোসেন শিপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক গিয়াস উদ্দিন সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, গোয়ালবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, সাইফুর রহমান পাবেল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post