স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া মিলেনিয়াম ব্যাচের উদ্যোগে গ্রেটার সিলেট মিলেনিয়াম ব্যাচ ও মিলেনিয়াম ব্যাচ কুলাউড়ার মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে প্রবাসী গ্রুপ ইউএসএ এর পক্ষ থেকে কুলাউড়া সুনাপুর গ্রামের হত দরিদ্র ইব্রাহিম মিয়ার ছেলের হার্টের ছিদ্রের চিকিৎসার জন্য নগদ ৫০০০০/= পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।
গত ৪ ফেব্রুয়ারি শুক্রবার কুলাউড়ার মিটুপুরস্থ ক্রিকেট পার্ক মাঠে এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে দুই টিমের জার্সি প্রবাসী গ্রুপের পক্ষ থেকে স্পন্সর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী গ্রুপের পক্ষে বাংলাদেশের কার্ন্টি ডিরেক্টর খালেদ সাইফুল্লাহ অনজন, আজিজুর রহমান রুহি, রাজীব নাইডু ও কো ডিরেক্টর আসীফ চৌধুরী।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন কোয়াব কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক রফি আহমেদ তানিম, সিলেট মিলেনিয়াম ব্যাচ ও কুলাউড়া মিলেনিয়াম ব্যাচের বন্ধুরা।
এসময় বক্তারা বলেন, আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রবাসী গ্রুপের ফাউন্ডার ও সিইও জাবির মুক্তাদির দোয়েল, কো-ফাউন্ডার মাজহারুল ইসলাম জনি, এডভাইজার রুবেল উদ্দিন ও সদস্য সাহিদুল এইচ তামিম কে, তাদের এহযোগিতায় আজকের এই প্রীতি ম্যাচের আয়োজন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।