কুলাউড়ায় মাটি কাটার কাজে নিয়ে যাবার কথা বলে কিশোরীকে ধর্ষণ

 



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরীকে মাটি কাটার কাজে নিয়ে যাবার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে মাটিকাটার সর্দার। ১৭ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাটি কাটার সর্দার রাজু চামটা দাস (২৬) কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সোমবার বরমচাল চা বাগানের এক কিশোরিকে মাটি কাটার কাজ নিয়ে যাবার কথা বলে চা বাগানের মাটি কাটার সর্দার রাজু চামটা দাস পাশর্^বর্তী ভুকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের ফানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে যায়। সেখানে কিশোরিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরির মা বাদি হয়ে রাজু চামটা দাসকে আসামী করে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ১৮) দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু চামটা দাসকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহিম জানান, শুক্রবার ১৮ ফেব্রুয়ারি অভিযুক্ত রাজু চামটাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post