আশরাফুল ইসলাম জুয়েলঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ফানাই নদীর বাঁধ কেটে চলছে মাটি বিক্রি। গত বছর সরকারী ভাবে ফানাই নদী খনন করে নদীর বাঁধ নির্মান করা হয়, এই বাঁধে বনায়ন করার কথা ও ছিল।
রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর, ভাটুতগ্রাম, মুকুন্দপুর, বাগাজুরা, কবিরাজী, হাসিমপুর গ্রামে চলছে বাঁধ কাটা। অনেক এলাকায় নদীর বাঁধের কোন চিহৃ নেই। বর্ষা মৌসুমে নদীর পাহাড়ী ঢলে এইসব এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা।
সরজমিনে গেলে দেখা যায়, পালগ্রাম, মুকন্দপুর ও ফানাই নদীর বেইলীব্রীজের প্রশ্চিমপাশে, কবিরাজী শফিক মিয়ার বাড়ীর পাশে, মুকুন্দপুর হাসিম মিয়ার বাড়ীর দক্ষিন পাশে এবং একিদত্তপুর হদিছ মিয়ার বাড়ীর পাশে নদীর বাঁধের কোন অস্তিত্ব নেই।
এলাকার স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন, মনসুর আহমেদ, হিরো মিয়া বলেন বাঁধ কাঁটার স্থানে গিয়ে বাঁধ না কাটার জন্য বলেছিলাম কিন্তু অসাধু মাটি ব্যবসায়ীরা কারো কথা তোয়াক্কা না করে বাঁধ কেটে মাঠি বিক্রি করছে। এই বাধ কাটার কার্যক্রম বন্ধ না হলে এলাকার কয়েকটি পাকা কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে, আগামীতে আমন ক্ষেতের ক্ষতি সাধিত হবে এবং ইউনিয়নের কয়েকটি এলাকা বন্যায় কবলিত হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য আনু মিয়া বলেন আমি নিজে গিয়ে তাদের বলেছিলাম বাধ না কাটার জন্য কিন্তু তারা শুনেনি, আমরা চাই সরকারি জিনিস যেন নষ্ট না হয় সেজন্য আমরা প্রশাসনের সাথে আলাপ করবো।
রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আকবর আলী সোহাগ বলেন আমি নিজে কয়েকবার গিয়ে বাধ না কাটার জন্য বলেছি কিন্তু তারা তাদের ক্ষমতা দেখিয়ে বাধ কেটে নিচ্ছে। খুব শিগ্রই প্রশাসনের কাছে এলাকার পক্ষ থেকে অনুলিপি পেরণ করবো।