কুলাউড়ায় ২১ দিন থেকে স্কুল ছাত্র নিখোঁজ


নিউজ ডেস্কঃ কুলাউড়ায় আজিজুর রহমান পাপ্পু ওরফে বাবু (১৫) নামক এক স্কুলছাত্র গত ২১ দিন থেকে নিখোঁজ রয়েছে। সে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

থানায় দায়েরকৃত ডায়রি থেকে জানা যায়, গত ২২ জানুয়ারি কুলাউড়া শহরের আলালপুর গ্রামের আজিজুর রহমান বেলালের বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় স্কুল ছাত্র আজিজুর রহমান পাপ্পু ওরফে বাবু । অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পরনে ছিলো কালো চেকের শার্ট ও কালো জিন্স প্যান্ট। তার মুল বাড়ি কমলগঞ্জ উপজেলার বানুবিল গ্রামে।







   

Post a Comment

Previous Post Next Post