মুক্তিযুদ্ধ
- মোঃ ময়জুল ইসলাম
আমি বাংলাদেশী রে ভাই
আমি বাঙালি।
সু প্রভাতে জেগে শুনি
মুক্তিযুদ্ধের ধ্বনী।
বেতার কেন্দ্রে ঘোষণা হলো
স্বাধীন হয়েছে দেশ।
এই শুনে দেশের মানুষ
খুশি হয়েছে বেশ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে
অর্জিত এই দেশ।
বীর সৈনিকদের ত্যাগের জন্য
পেয়েছি সোনার দেশ।
লাল সবুজের পতাকা টি
উড়বে চিরদিন।
রক্তেমাখা দেশটি আমার
হয়েছে স্বাধীন।
