অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে সন্দেহভাজন বাংলাদেশি যুবক মোহাম্মদ নাসিরকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) জোহানসবার্গের ব্রিক্সটন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
গ্রেপ্তার নাসিরের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পীরের চর এলাকায় বলে জানা গেছে।
জানা গেছে, দেশটির লিম্পুপো প্রদেশের মোকুপান শহরে একটি আবাসিক হোটেলে স্ত্রী আয়েশা ও আট মাস বয়সী মেয়ে তাসনীমকে হত্যা করে পালিয়েছিলেন দেশটিতে বসবাস করে আসা নাসির। গত ১২ জানুয়ারি কোনো এক সময়ে নাসির হোটেল কক্ষে স্ত্রী ও মেয়েকে খুন করে পালিয়ে যান।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি জোহানসবার্গের ব্রিক্সটন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
