কুলাউড়ায় যুবলীগ নেতাকে কুপালেন আরেক যুবলীগ নেতা


বিশেষ প্রতিনিধিঃ পৌরসভা নির্বাচনের রেশ ধরে কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন সবুজকে কুপালেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বক্স।

রবিবার ১৭ জানুয়ারী দুপুর ১২ টার দিকে কুলাউড়া উছলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেনের ছোট ভাই ইকবাল হোসেন কয়েছ গণমাধ্যমকে জানান, দুপুরের দিকে সবুজ কুলাউড়া উছলাপাড়া এলাকার আমিনুল ট্রেডার্সে বসা ছিলেন। হঠাৎ করে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল বক্স ১৫-২০ লোক নিয়ে দেশীয় অস্ত্রসহ তার উপর আক্রমণ করে। এসময় তাদের অস্ত্রের কুপে তার হাত, মাথা, পেট ও পীঠে মারাত্বকভাবে জখম হয়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা গুরুত্বর হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মঈনুল হোসেনের বড় ভাই আমিনুল ইসলাম তৈমুছ বাদী হয়ে কামরুল বক্স সহ আরও ৭-৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

Post a Comment

Previous Post Next Post