বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নবগঠিত কুলাউড়া উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ ১৯ ডিসেম্বর শনিবার রাত ৮ ঘটিকার সময় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি নেতৃবৃন্দদের সাথে এক আলোচনা সভার মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সহ সভাপতি রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা আহমেদ সুয়েট। নবগঠিত জাসাস কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসাস সভাপতি একে এম কদরুল হক, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছু আহমেদ, প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন, পৌর জাসাস এর সভাপতি আব্দুল কাইয়ুম মিন্টু, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

