বুধবার বিকাল ৩টার দিকে তাকে অপহরণ করা হয় বলে জানান কক্সবাজারের ১৬ আর্মর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।
তিনি বলেন, উখিয়ায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে মোহাম্মদ হোসেন (৩৬) নামে এই স্বেচ্ছাসেবককে অজ্ঞাতপরিচয় রোহিঙ্গা অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারীরা হোসেনের স্বজনদের কাছে মোবাইল ফোনে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।
জানা গেছে, হোসেন উখিয়ার বাসিন্দা। তিনি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ করছিলেন।
হোসেনকে উদ্ধারে তারা বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন বলে জানান এসপি হেমায়েতুর।
