অনলাইন ডেস্কঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম জাতীয়
মসজিদসহ সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো
হয়।
দোয়া ও
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে
শাহাদাতবরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত
কামনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও
কর্মকর্তা-কর্মচারিরাও দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন। জাতীয় মসজিদে বিশেষ
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা
মুহাম্মদ মুহিবুলাহিল বাকী।
