করোনায় সুস্থ হয়ে ফিরলেন এক কোটি ৪৫ লাখ

 



অনলাইন ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অচেনা এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। সংক্রমণের তালিকাতেও যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে করোনায় সংক্রমিতদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার (১৭ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনার সংক্রমণ থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ৩২৮ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৮০৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৮৭৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৩১৬। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৪৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২২ হাজার ৮৫৩ জন। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ৬৮৫ জন।

সংক্রমণে ৫ম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ৩৪৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৯ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৫৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন।


Post a Comment

Previous Post Next Post