ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

 

 

অনলাইন ডেস্কঃ হঠাৎ একদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকায় আসছেন তিনি।

সাধারণত পররাষ্ট্রসচিব পর্যায়ের এ ধরনের সফরে ক্ষেত্রে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়ে থাকে। একাধিক কূটনৈতিক সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করলেও এ ব্যাপারে আগাম কোনো ঘোষণা দেয়া হয়নি।

একদিনের সফরে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছাবেন। এসময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

দেশটির পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। বাংলাদেশে সফলতার সঙ্গে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে ওয়াশিংটনে দায়িত্ব পালন করে দিল্লিতে বিদেশ সচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চের প্রথমার্ধে প্রথম ঢাকায় এসেছিলেন শ্রিংলা। এ বছরের জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন তিনি। - বাংলাদেশ জার্নাল



Post a Comment

Previous Post Next Post