বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে দেশের এই ক্রান্তিলগ্নে কুলাউড়া উপজেলা ছাত্রদলের
সাবেক ছাত্রনেতা নাঈম আলি খানের ব্যক্তিগত অর্থায়নে উনার পরিবারের পক্ষ
থেকে অসহায় দরিদ্র দিনমজুর ৫০ টি পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর কে সামনে
রেখে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
১৯
মে মঙ্গলবার নাইম আলী খানের গ্রামের বাড়ীর এলাকার আশে পাশের
সুবিধাবঞ্চিতদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তার পরিবারের
সদস্যরা উপস্থিত ছিলেন।
