কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে
ঠেকানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম
জাদিদের নেতৃত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের
সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সৌদি প্রবাসী বরকে জেল-জরিমানা করেছেন। জানা
যায়, হাজীপুর ইউনিয়নের মাহতাবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে
হাসিমপুরের সৌদি প্রবাসী নোমান আলীর (৪০) বিয়ের আয়োজন করা হয় গত
বৃহস্পতিবার। এ ঘটনায় বরকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের
কারাদণ্ড দেওয়া হয়।
