কুলাউড়ায় ২১ ফেব্রুয়ারী উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বৃহস্পতিবার পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
সভায় ভাষা দিবসের শুরুতে রাত ১২ টা ০১ মিনিটে শহরস্থ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন,সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন,সকাল ৭টায় শহীদ মিনার থেকে প্রভাতফেরী করে শহর প্রদক্ষিন, বেলা সাড়ে ১১ টায় পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর কর্মসূচি নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, প্রবীন রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,উপজেলা স্কাউট সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুক, রুদ্রবীনা সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্য ভানু,উদীচি সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, উপজেলা শিল্পকলা একাডেমী সম্পাদক বিপুল চক্রবর্তীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্কুলের শিক্ষক,সাংবাদিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ভাষা দিবসে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করার ও রাতে শহীদ মিনারে আলোকসজ্জাসহ সুশৃংখলভাবে পুস্পার্ঘ অপর্নের সিদ্ধান্ত নেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post