কমলগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত সম্পর্কিত স্থায়ী কমিটির
সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, শিক্ষা
সুযোগ নয়, অধিকার। শিক্ষার সার্বিক উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে
কাজ করে যাচ্ছে। এই সরকার শিক্ষাবান্ধব সরকার।
পতনঊষার ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় উচ্চ শিক্ষার উন্নয়নে আব্দুন
নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা এই মাইলফলক। উপাধ্যক্ষ ড.
মো: আব্দুস শহীদ এমপি রোববার বিকেল ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার
পতনঊষার ইউনিয়নের বৃহত্তর বৃন্দাবনপুর এলাকায় উচ্চ শিক্ষা সম্প্রসারণের
লক্ষ্যে আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও আব্দুন
নূর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের অর্থায়নে রাধাগোবিন্দপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের আনুষ্টানিক উদ্বোধন উপলক্ষে
রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে
উপরোক্ত কথাগুলো বলেন।
আব্দুন
নূর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান আং নূর মাষ্টারের
সভাপতিত্বে ও মিজানুর রহমান মিষ্টারের সঞ্জালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি মো:
আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল
চৌধুরী, লেখক-গবেষক আহমদ সিরাজ।
অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন আব্দুন নূর-নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের
পরিচালনা পর্ষদের সদস্য কমরেড সাইফুর রহমান, রাধাগোবিন্দপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে নিখিল চন্দ্র দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আং নূর-নুরজাহান চৌধুরী
কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন যাবত শিক্ষা ও সমাজ কল্যাণমূলক নানা উন্নয়নে
নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
