এপেক্স ক্লাবের পক্ষ থেকে ড. মোহাম্মদ হারুন-উর-রশীদকে সংবর্ধনা


বিশেষ প্রতিনিধিঃ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯৪৩তম ডিনার সভা গত ১৬ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ এর অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম। 

ডিনার সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিব বিজ্ঞান বিভাগের প্রসেফর ড. মোহম্মদ হারুন-উর রশিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, ক্লাব পিপি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, লিটল স্টার একাডেমীর পরিচালক মোঃ আব্দুল হান্নান, নিজামিয়া বিশকুটি এতিমখানা মাদ্রাসার পরিচালক মোঃ আবুল কালাম প্রমুখ। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, এপেক্সের আদর্শ পাঠ, ইনভোকেশন, আত্মপরিচয়, শুভেচ্ছা ও অপারগতা, পত্র যোগাযোগ, ৯৪২ তম ডিনার সভার কার্যবিবরণী উত্তাপন, আলোচনা ও অনুমোদন ও আর্থিক কার্যক্রম পর্ব শেষে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও ক্লাব সুভিনিওর তুলে দেন বিশেষ অতিথিবৃন্দ ও ক্লাবের এপেক্সিয়ানবৃন্দরা। তারপরপরই বিবিধ পর্ব, কুইজ, কৌতুক, জরিমানা পর্ব ও র‌্যাফেল ড্র পর্ব সম্পন্ন হয়। আপ্যায়ন পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়। 

অনুষ্ঠানের বিভিন্ন সময়ে অন্যান্যদের মধ্যে আরও যারা উপস্থিত হয়েছিলেন তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শফিউল আলম সৌরভ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোহাম্মদ আব্দুল বাছিত, ট্রেজারার এপেঃ সোহেল আহমদ, সার্ভিস ডিরেক্টর এপেঃ পান্না চন্দ্র নাথ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ আলতাফ হোসেন সুমেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ জুবায়ের আহমদ সুহেল পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ আব্দুল মুহিত বাবলু, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ এম.এ জলিল, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব মোঃ ফারহান আহমদ, রাইজিং স্টার ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আবির হোসেন, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ মোঃ আজিজুর রহমান, এপেঃ রাসেল আহমদ, এপেঃ আহমেদুল কবির মোহাম্মদ জাবের, এপেঃ ওবায়েদ-উল ইসলাম রাভি ও এপেঃ কাওছার আহমদ চৌধূরী সাব্বির প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post