বরমচালে স্টুডেন্ট কেয়ার মেধা বৃত্তির পুরষ্কার বিতরন সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ বরমচাল মানব সেবায় রক্তদান সংস্থার আয়োজনে ও বরমচাল চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠিতা আলাল খানের অর্থায়নে স্টুডেন্ট কেয়ার মেধা বৃত্তির পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি বৃহঃষ্পতিবার দুপুর ২টায় বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়।

মানব সেবায় রক্তদান সংস্থার সহ সভাপতি রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ও বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত থেকে বক্তব্য রাখেন বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি খায়রুল আমিন, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবুল হোসেন খান, বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফাক আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ইনচার্জ ডাক্তার সাইদুর রহমান চৌধুরী, কমলগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল মুন্তাকিম চৌধুরী, কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক কামরুন নাহার, মানব সেবায় রক্তদান সংস্থার সভাপতি মন্টু বর্ধন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সংবর্ধিত বেক্তি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী মোঃ জিলু খান।
অনুষ্ঠানের শেষার্ধে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক ও প্রাইজ বন্ড তুলে দেন উপস্থিত অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post