হিফজুর রহমান তুহিনঃ মরহুম আব্দুল বারী মেম্বার স্মৃতি পরিষদ এর আয়োজনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নয়াবাজার শ্রীরামপুর বাজার মাঠে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মিজানুর রহমান মিস্টারের পরিচালনায় ও মরহুম আব্দুল বারী মেম্বার স্মৃতি পরিষদ এর সভাপতি ছালিম আহমদ এর সভাপতিত্বে এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিয়ার তওফিক আহমদ বাবু, বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, বিশিষ্ট সালিশ বিচারক শিক্ষানুরাগী আব্দুন নুর মাষ্টার, ইউপি সদস্য আব্দুস সোবহান চৌধুরী বাবু, ইউপি সদস্য সায়েখ আহমদ, নয়াবাজার বাজার( শ্রীরামপুর) ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমদ, সাবেক সভাপতি মনোয়ার মিয়া, সাবেক সভাপতি সামছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, মরহুমের পুত্র ছনোয়ার মিয়া, অন্যাদের মাঝে বক্তব্য রাখেন তমিজ মিয়া, বাচ্চু খাঁন, মতিউর রহমান শাহানুর, রাহুল আহমদ শিবিরসহ প্রমুখ। বক্তারা মরহুমের স্মৃতিতে শোক প্রকাশ করেন । সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যম দিয়ে এ সময় অনুষ্টান সমাপ্ত হয়।
