কর্মধার ভাতাইয়ায় প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে সমাপ্ত


বিশেষ প্রতিনিধিঃ কাতার প্রবাসী বাবর চৌধুরীর অর্থায়নে ভাতাইয়া স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আয়োজনে প্রাইজমানি দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০১৯ এর সমাপনি খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন। 
১৫ ফেব্রুয়ারি রাতে ভাতাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় শমশেরনগর জুটি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কর্মধা আল্লাউদ্দীন জুটি।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান।


ভাতাইয়া স্বপ্নপূরণ ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা এবং হাজিপুর স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুক্তাদির চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠক সাইদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা কলেজের প্রভাষক মো. গোলাপ মিয়া, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর।
এসময় আর উপস্হিত ছিলেন সাংবাদিক রাজু আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম চৌ. সমাজসেবক আশুক আহমদ, তরুণ আইনজীবী সাইফুর রহমান, ব্যবসায়ী নেতা মো. আলাউদ্দীন প্রমুখ। বিজয়ী দল ২০ হাজার টাকা ও বিজিত দল ১৬ হাজার টাকা প্রাইজমানি লাভ করে।

Post a Comment

Previous Post Next Post