গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা

গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা


অনলাইন ডেস্কঃ ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শনিবার গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর তারা এ হামলা চালালো।সর্বশেষ সীমান্তে সংঘর্ষে এক ফিলিস্তিনি কিশোর নিহত ও এক ইসরাইলি সৈন্য আহত হয়।

সীমান্তে বিক্ষোভ চলাকালে উভয়ের মধ্যে সংঘর্ষে হতাহতের পর গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট ও মর্টার হামলা চালানোর জবাবে ইসরাইল এ বিমান হামলা চালায়।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এটি ছিল হামাসের একটি সুড়ঙ্গ পথ।

গাজা উপত্যকায় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলের বিমান হামলায় কেউ হতাহত হয়নি।

Post a Comment

Previous Post Next Post