নেইমারকে কেনার চেষ্টাই করেনি রিয়াল

নেইমারকে কেনার চেষ্টাই করেনি রিয়াল


অনলাইন ডেস্কঃ রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা নেইমার; এই খবরে এতোদিন বুঁদ হয়েছিলো বিশ্ব ফুটবলের কেনাবেচার জগত। রিয়ালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দিলে সেই পালে লাগে নতুন হাওয়া। সবাই অনেকটা নিশ্চিতই ছিলেন পিএসজি তারকা নেইমারকে দলে ভেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেতিনো পেরেজ। কারণ হিসেবে নেইমারের প্রতি পেরেজের দুর্বলতাও সামনে এসেছে।

তবে সেই গুজবকে এবার চিরতরে ধ্বংস করে দিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাব কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ব্রাজিলিয়ান তারকা নেইমারকে কেনার বিন্দুমাত্র চেষ্টাও তারা করেনি। সাথে এটাও উল্লেখ করেছে যে, নেইমারকে কিনতে হলে তারা পিএসজির সাথেই যোগাযোগ করতেন। কারণ ক্লাব দুটির মধ্যে দারুণ সম্পর্ক বিরাজ করছে।

রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। দুর্দান্ত মৌসুম কাটালেও এডিসন কাভানির সাথে দ্বন্দ্ব ও অন্য বেশ কিছু কারণে ক্লাব ছাড়তে পারেন, শোনা যাচ্ছিল এমনটাই। এদিকে রিয়ালও নাকি রোনালদোর বদলে তাঁকেই দলে ভেড়াতে চাচ্ছেন, সংবাদমাধ্যমগুলোও সরগরম ছিল এমন খবরে।

রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছে, নেইমারকে কেনার কোনো চেষ্টাই করছেন না তারা, ‘পিএসজির নেইমারকে রিয়ালে আনা হবে, এ রকম খবর একেবারেই ভিত্তিহীন। আমরা পরিস্কার করে জানিয়ে দিয়ে চাই, তাকে আমরা রিয়ালে আনার কোনো চেষ্টাই করছি না। দুই ক্লাবের মাঝে দারুণ সম্পর্ক আছে। যদি রিয়াল তাদের কোনো ফুটবলারকে আনতেই চায়, তাহলে পিএসজির কাছেই প্রস্তাব পাঠানো হবে।

Post a Comment

Previous Post Next Post