অনলাইন ডেস্কঃ রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৮৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ সোমবার বিমান বন্দরে লস্ট এন্ড ফাউন্ড শাখায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ এসব সিগারেট আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫২ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
