বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড ১৪ জুলাই শনিবার সকালে শিশুকে খাওয়ানের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আতিকুর রহমানের পরিচালনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল আলম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ চুনু মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, ফজলুল করিম হেলাল, আব্দুর মতিন, নেছার আলী, তাহসিন আহমদ দীপু, পংকী মিয়া, আব্দুল বাছিত ছোবা, জবরুল ইসলাম জগলু, আতিকুল হক, মুজিবুর রহমান, সেলিম আহমদ মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, শাহ নূর আহমদ মেম্বার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলাম প্রমুখ।
