জনপ্রশাসন পদক পেলেন কমলগঞ্জের ইউএনও



কমলগঞ্জ প্রতিনিধি: নারী উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২৩ জুলাই সোমবার ঢাকাস্থ উসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক ২০১৮ গ্রহণ করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। কমলগঞ্জ উপজেলা তথা সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করার জন্যে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক কে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছে কমলগঞ্জের বিভিন্ন সুধীমহল।


এক প্রতিক্রিয়ায় কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে "জনপ্রশাসন পদক" প্রাপ্তি আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ গৌরব ও সম্মান। এটি আমি কমলগঞ্জবাসিকে উৎসর্গ করলাম। অমৃত্যু যেন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী।

Post a Comment

Previous Post Next Post