ছাত্রনেতা এমদাদুর রহমান ইমন জামিনে মুক্ত



বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সদস্য এমদাদুর রহমান ইমন রাজনৈতিক মামলায় দীর্ঘ ২৩ দিন কারাভোগ করে ১৬ মে বুধবার  জামিনে মুক্তি লাভ করেছেন। সিলেটের মহামান্য আদালত থাকে জামিনে এমদাদুর রহমান ইমন মুক্তি পাওয়ার পর পৌর শহরে মটর শোডাউন দিয়ে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে  কারা মুক্তিতে সংবর্ধনা  প্রদান করেন। সংবর্ধনায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টু, সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, উপজেলা যুবদল নেতা  শামছুল ইসলাম, পৌর যুবদলের সেক্রেটারি  নজমুল হুসেন, ঢাকাস্থ সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা ছাত্রদল সদস্য শাহিন আহমদ সহ বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল, কলেজ ও পৌর ছাত্রদলের ৩ ইউনিট এর একাংশের নেতা কর্মীরা।

Post a Comment

Previous Post Next Post