কমলগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রামদ্বান উপলক্ষে প্রতি বছরের মতোই ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ মিডলইষ্ট পক্ষ থেকে ১৬মে বুধবার অসহায় ও হতদরিদ্র পরিবারে মধ্যে ইফতার, খাদ্য সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্টান অনুষ্টিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক স্বর্ণ-পদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, পরিষদের সভাপতি দেলোয়ার আহমদ (লোকমান) এর সভাপতিত্বে হাফেজ আব্দুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আতিকুর রহমান চৌধুরী কামরান, ইউপি সদস্য আব্দুস সোবহান বাবু, সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদ, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান মনোয়ার, রিপোটার্স ইউনিটের সভাপতি সাংবাদিক পিন্টু দেবনাথ, লেখক ও সাংবাদিক হিফজুর রহমান তুহিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী আব্দুল আজীজ, বাচ্চু খান, মতিউর রহমান শাহানুর, ছাত্রদল সভাপতি সিপার আহমদ, শিবির আহমদ প্রমুখ।
