কানাইঘাটে মোবাইল কোর্টে ২৫ হাজার টাকা জরিমানা


কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের গাছবাড়ী বাজারে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
আজ শনিবার দুপুরে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানার নেতৃত্বে গাছবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮/৫১ ধারায় ,অস্বাস্থ্যকর পরিবেশের ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের জন্য গাছবাড়ী মেরিডিয়ান ফুডস ১০ হাজার , ফুলকুঁড়ি ৫ হাজার, কলিফুল ৭ হাজার, আসফাক এন্টারপ্রাইজ ৩ হাজার। 
অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) লুুসি কান্ত হাজং, স্যানেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও কানাইঘাট থানার একদল পুলিশ। 
নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন, উপজেলার প্রত্যেকটি হাট বাজারে এধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি ও বিপণন বন্ধে আমরা প্রথমে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করব। জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়, সবাইকে সচেতন করাই হচ্ছে মোবাইল কোর্টের মূল উদ্দেশ্যে।

Post a Comment

Previous Post Next Post