সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


অনলাইন ডেস্কঃ সৌদি আরবের মক্কায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

জাহাঙ্গীর ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মৃত ইদ্রিসের ছেলে।

জানা যায়, জাহাঙ্গীর ওমরাহ পালন করতে কর্মস্থল থেকে রওয়ানা হওয়ার পর মক্কায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান।

Post a Comment

Previous Post Next Post