হবিগঞ্জে সেতুর দেয়াল ধসে ১০ শ্রমিক আহত

হবিগঞ্জে দেয়াল ধসে ১০নির্মাণ  শ্রমিক আহত
অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় সেতু সংস্কারের সময় দেয়াল ধসে ১০জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। উপজেলার মুড়িয়াউক এলাকায় শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা জানান, ওই এলাকায় একটি সেতুর সংস্কার কাজ করছিলেন ২০ থেকে ২৫জন শ্রমিক। এক পর্যায়ে সেতুর একটি দেয়াল ধসে পড়ে ১০জন শ্রমিক আহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান জানান, আহতদেন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post