অনলাইন ডেস্কঃ ভারতীয় ছবি ভাইজান এলো রে। এই ছবিতে ডাবল চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। এতে দুই শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার।
ভারতীয় ছবি হলেও ছবিটি নিয়ে বাংলাদেশের শাকিব ভক্তদের মাঝে আগ্রহ অনেক। তাই কখন আসবেন ভাইজান, কবে দেখা পাওয়া যাবে এ ছবিটি এমন ভাবনায় প্রহর গুনেছে তারা।
অবশেষে ভাইজান এলো রে ছবিটির ২ মিনিটের টিজার। দুই মিনিটের এ টিজারেই চমকে দিলেন ভাইজান। শনিবার বিকাল সাড়ে ৫টায় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় ‘ভাইজান এলো রে’র টেলার।
এতে দেখা দিয়েছেন দুই শাকিব। যাতে একজন যেমন সহজ-সরল আর ভীতু, অন্য শাকিবকে দেখা গেল ঠিক এর বিপরীত চঞ্চল ও মারদাঙ্গা। দুই শাকিবের সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিয়েছেন দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার।
ফ্যামিলি ড্রামা, রোম্যান্স, কমেডি, দ্বিধা আর অ্যাকশন, সবকিছুরই ইঙ্গিত মিলেছে এই ট্রেলারে।
‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, রজতাভ দত্ত প্রমুখ। আসন্ন রোজার ঈদে ছবিটি দুই বাংলায় মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে। তবে বাংলাদেশে মুক্তি না পেলেও কলকাতায় ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা।
