অনলাইন ডেস্কঃ ইন্টারনেট সেনসেশন ও 'উইঙ্কিং গার্ল' প্রিয়া প্রকাশ ওয়ারিয়র আবার ঝামেলায় পড়েছেন। নতুন একটি অভিযোগ আনা হয়েছে তাঁর পারফর্ম করা গানটির ওপর এবং সেই গানে তাঁর করা 'উইঙ্কিং অ্যাক্ট' বা চোখের কারসাজির বিরুদ্ধে। মালায়লাম ছবি 'অরু আদার লাভ'-এর গান 'মাণিক্য মারালায়া পুভি'তে তাঁর করা উইঙ্কিং অ্যাক্টের জন্য হায়দরাবাদের দুটি রাজনৈতিক দল এবার দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। সেখানে তারা গানটিতে প্রিয়ার চোখের কারসাজির ওপর বিশেষভাবে একটি অভিযোগ দাখিল করেছে।
রাজনৈতিক দল দুটির অভিযোগ, এ ধরনের 'কাজ' ইসলামে নিষিদ্ধ। মুসলিম সম্প্রদায় ও ইসলামের অনুভূতিতে আঘাত। আর এ জন্যই এই অভিযোগ দাখিল করেছে তারা। তবে, এ মামলার বিষয়ে আরজি জানানো হয়েছে যেন আদালত প্রিয়ার পক্ষে পূর্বের একটি পিটিশনের রায় দেওয়ার আগেই মামলার বিষয়ে শোনেন।
এর আগে, গত ফেব্রুয়ারিতে 'মাণিক্য মারালায়া পুভি' গানটি ও প্রিয়া উভয়ই যখন উন্মাদনায় পরিণত হয়, তখন বেশ ক'টি অভিযোগ দাখিল হয় এই নব্য অভিনেত্রী হতে যাওয়া মেয়েটির বিরুদ্ধে। তবে, এই সব অভিযোগের বিরুদ্ধে প্রিয়া একটি পিটিশন দাখিল করলে সুপ্রিম কোর্ট অভিযোগগুলো স্থগিত রাখার নির্দেশ দেন।
সূত্র : বলিউড লাইফ.কম
