কুলাউড়ার গৌছুল ইসলামের জানাযা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মজিদ উল্লা'র ছেলে ডানকান ব্রাদার্সের করিমপুর চা বাগানের সাবেক ব্যবস্থাপক ও বিশিষ্ট  ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ) এর রেফারি গৌছুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত শনিবার (৩১ মার্চ) বিকাল ৬ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।


মৃত্যুকালে তিনি তাঁর ২ মেয়ে, ১ ছেলে ও ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

১ এপ্রিল বরমচাল মাধবপুর জামে মসজিদে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরাস্থানে বরমচাল হাজিবাড়িস্থ পাশে তিনি শায়িত হন।

Post a Comment

Previous Post Next Post