দ্বিতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট সিসি



অনলাইন ডেস্কঃ মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ এল-সিসি। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ শতাংশ ভোটে সিসির বিজয়ের খবর প্রচার করে মিশরের সংবাদ মাধ্যমগুলো। এর আগে, ২০১৪ সালের নির্বাচনেও সিসি ৯৭ শতাংশ ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলেন।

জানা যায়, এবারের নির্বাচনে সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই সমর্থক মুসা মোস্তফা মুসা। তিনি শেষ পর্যন্ত নির্বাচন বর্জন করেন। এদিকে, দেশটির ছয় কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৪১ শতাংশ ভোট জমা পড়ে। সিসির পক্ষে জমা পড়ে ২ কোটি ১০ লাখেরও বেশি ভোট।

তাছাড়া নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক অন্তত ছয় জন প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রেখেছে সিসির সরকার, এমন অভিযোগে বাকি প্রার্থীরাও নির্বাচন বর্জন করে। যদিও সিসি এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

Post a Comment

Previous Post Next Post