'সপ্ন দেখবে এবং সেই সপ্নকে বাস্তবায়ন করে বিশ্ব জয় করবে' - মোঃ আব্দুর রউফ



স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ভাটেরা স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, 'তোমাদের বিশ্ব জয় করতে হবে, শিক্ষার ক্ষেত্রে তোমাদের মেধা কাজে লাগাতে হবে, এই সরকার শিক্ষা বান্দব সরকার, তোমাদের সামনে অনেক সুযোগ আছে। তোমরা সপ্ন দেখবে এবং সেই সপ্নকে বাস্তবায়ন করবে আর আমাদের থেকে অনেক উচ্চ পদে কাজ করবে।'

৮এপ্রিল রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ভাটেরা স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আসম কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও ভাটেরা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ আলী চৌধুরী তরিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদের সদস্য মোঃ সেলিম আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাম্যপ্রদিপ ভট্রাচার্য্য সজল, ভাটেরা স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সদস্য উমের আলী, ভাটেরা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হামিদ খান।

অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ম শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম।

Post a Comment

Previous Post Next Post