কুলাউড়া বিএনপি’র ৩৮ নেতাকর্মী কারাগারে



স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় কুলাউড়া বিএনপির ৩৮ নেতাকর্মী জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ৯ এপ্রিল মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সাথে সংর্ঘষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। সেই রাতে কুলাউড়া উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ জন বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।

পরে তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক ওয়াদুল হাসান ও কৃষ্ণ দেবনাথের যৌথ বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সোমবার মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ ৫১ জনের মধ্যে ৩৯ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আটক নেতাকর্মীদের মধ্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান,  মুহিবুর রহমান মলাই, মুজিবুল আলম সোহেল, সুরমান আহমদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post